মন্ত্রিসভায় অনুমোদন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আজ নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী ৩০ শে জুন।
ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য ১০লক্ষ টাকা ঋণ নিতে পারবেন । এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূলের নির্বাচনী প্রচারে। তৃতীয়বারের জন্য সরকার গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।
মুখ্যমন্ত্রী জানান, দশম শ্রেণী থেকেই এই প্রকল্পের ঋণ নেওয়া যাবে। দশম থেকে দ্বাদশ – স্নাতক এবং স্নাতকোত্তর সহ বিভিন্ন পড়াশোনার জন্য এই ক্রেডিট কার্ড থেকে ঋণ নেওয়া যাবে । চাকরি পাওয়ার পনেরো বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে যত ক্রেডিট হবে । রাজ্যে দশম শ্রেণীতে প্রায় ১০ লক্ষ এবং দ্বাদশ শ্রেণীতে সাড়ে ৯ লক্ষ ছাত্র ছাত্রী থাকে।
এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে বেশ ভালো রকম ভাবে সাহায্য হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
একই রকমভাবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর তার এই প্রতিশ্রুতি গুলো একের পর এক পূরণ করা রীতিমতন ভাবেই সারা দেশে প্রশংসিত হচ্ছে এবং আগামী দিনেও হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Administrative
Breaking
Current Issue
Education
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Services
Westbengal
পশ্চিমবঙ্গ
স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদন পেল মন্ত্রিসভায়
