শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪জুলাই, কলকাতা: আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মানবাধিকার সংগঠন IHRO তাদের অতীত কর্মকান্ড সাথে আগামী দিনের কর্মসূচির ঘোষণা করল। সেই সাথে নতুন করে সংগঠনের রাজ্য সভাপতি নির্বাচিত হল।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চেয়ারম্যান নিম সিং প্রেমি, পরিচালক রাজেশকুমার এবং মৌবনী সরকার, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সম্পাদক সৌম্য শংকর বোস। আজ প্রেমজি পশ্চিমবঙ্গের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক প্রসাদ রঞ্জন দাসের নাম ঘোষণা করলেন। উল্লেখ করা যেতে পারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বংশের এই অন্যতম নক্ষত্র, একজন দক্ষ আর্কিটেক্ট, গায়ক-লেখক। তিনি তার একটি জমি এই সংগঠনকে দান করেছেন বলে জানা গেল। এই জমিতেই তৈরি হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত একটি প্রকল্প যা সমাজের পিছিয়ে পড়া এবং নির্যাতিত মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।
উল্লেখ করা যেতে পারে এই সংগঠন গত ১২ বছর ধরে তাদের সুনির্দিষ্ট পথে সেবা করে এগিয়ে যেতে যেতে প্রায় ১৫ লক্ষ মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছেন। খাদ্য সরবরাহ সংস্থা Zomato র সাথে তাদের একটি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে তারা গত কুড়ি দিন ধরে বস্তি এলাকায় প্রায় সাড়ে ৪০০ মানুষকে দৈনিক খাবার বিতরণ করে চলেছেন।