গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ডিউটির দৌড়ান ৩০ টি বন্য পাখি (কাকাতুয়া) চোরাচালানকারিদের কবল থেকে উদ্ধার করেছে । এই সব বন্য পাখিগুলি পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল সীমান্ত চৌকি তারালি, ১১২ ব্যাটালিয়ন , উত্তর ২৪ পরগনা জেলার এলাকা দিয়ে।
ঐ দিন সন্ধ্যা ০৬ টা ২৫ মিনিট নাগাদ, সীমান্ত চৌকি তারালি,১১২ ব্যাটালিয়ন , সেক্টর কলকাতার জওয়ানরা তাদের ডিউটির সময় গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ৩০ টি বন্য পাখি (কাকাতুয়া) উদ্ধার করে। চোরাচালানকারিরা পাখিগুলোকে প্লাস্টিকের বস্তায় ভরে সীমান্তে তারের উপর দিয়ে ফেলে দিয়ে এই সব পাখি পাচার করার চেষ্টা করছিল। কিন্তু সীমান্তে ডিউটিরত জওয়ানরা সময়মতো চোরাচালানকারীদের উদ্দেশ্য বুঝতে পেরে, প্লাস্টিকের বস্তাটি চোরাচালানের আগে ঘটনাস্থল থেকে ধরে ফেলে। কিন্তু চোরাকারবারীরা বিএসএফ জওয়ানদের দেখে পালাতে সক্ষম হয়।
ধরা পড়া বন্য পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।
জনসংযোগ কর্মকর্তা, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ১১২ ব্যাটালিয়নের জওয়ানদের সাফল্যে খুশি প্রকাশ করেছেন যেখানে জওয়ানরা ৩০ টি বন্য পাখিকে চোরাচালানীদের হাত থেকে মুক্ত করেছে। তিনি বলেছেন যে এটি কেবলমাত্র কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার কারণে সম্ভব হয়েছে।
