জাতীয় জলবিদ্যুৎ নিগম (এনএইচপিসি) – এর ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ষান্মাসিকে মোট মুনাফা ১০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে নিগমের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ কোটি টাকা। গত অর্থবর্ষে আলোচ্য সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ২১ কোটি টাকা।

নিগমের শেয়ার একত্রিত করে চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে মুনাফার পরিমাণ ২ হাজার ২৪৩ কোটি টাকা, যা গত অর্থবর্ষে একই সময়ে মুনাফার পরিমাণ ১ হাজার ৯৬০ কোটি টাকার তুলনায় ১৪ শতাংশ বেশি।

নিগমের পরিচালন পর্ষদের বৈঠকে গতকাল ষান্মাসিক এই আর্থিক ফলাফল অনুমোদিত হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, জাতীয় জলবিদ্যুৎ নিগম ভারতের অগ্রণী জলবিদ্যুৎ উৎপাদক সংস্থা। বায়ু ও সৌরশক্তি সহ নিগমের মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা ৭ হাজার ৭১ মেগাওয়াট। যৌথ উদ্যোগে বর্তমানে নিগমের ৯টি প্রকল্পের কাজ চলছে। সম্মিলিতভাবে এই প্রকল্পগুলি থেকে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৯৯৯ মেগাওয়াট। এছাড়াও, আরও ১৫টি প্রকল্প থেকে ১০ হাজার ৭৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই ১৫টি প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি, নিগম সারা দেশে সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।
সূত্র পি আই বি
ছবি টুইটার