মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য সচিবের সাথে প্রাথমিকভাবে বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। আগামি ডিসেম্বর মাসে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন , তা ধরে নিয়েই রীতিমতন ভাবে নিজেদের প্রস্তুত করছে রাজ্য নির্বাচন কমিশন।

আজ সোমবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। বিভিন্ন দলের কাছ থেকে পুরসভা নির্বাচন নিয়ে মতামত নেওয়া হবে বলেই সূত্রের খবর। এছাড়া কোভিড পরিস্থিতিতে কিভাবে ভোট করা হবে তা নিয়েও কথা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।