গত ১ ডিসেম্বর দক্ষিণ ২৪পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে পথ নিরাপত্তা নিয়ে প্রচার অভিযান করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে শুরু করে স্টেশন মোর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে পথ নিরাপত্তা নিয়ে জনগণকে সচেতন করা হয়।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, এস ডি ও ডায়মন্ড হারবার, এস ডি পি ও ডায়মন্ড হারবার প্রমূখ।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং একটি মুক্ত মঞ্চ থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন নিয়মকানুন নিয়ে সচেতন করা হয়। সেখানকার পুলিশ আধিকারিকরা মোটর বাইক চালকদের সাথে কথা বলেন এবং পথ নিরাপত্তা বিষয় নিয়ে অবগত করেন।

Safe Drive Save Life এই অনুষ্ঠানটি সিভিল এবং পুলিশ এডমিনিস্ট্রেশন এর তরফ থেকে যৌথভাবে আয়োজন করা হয়েছিল।
অতিথি হিসাবে এই পথ নিরাপত্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক, অ্যাডিশনাল এসপি, এসডিও কাকদ্বীপ, ভিডিও কাকদ্বীপ প্রমূখ।