রাজকুমার শেখ
আসুন আসুন ম্যাম।
রেশমি এগিয়ে যায়। আংটিটা। ও হ্যাঁ— দিচ্ছি। ছেলেটি আংটি বের করে এনে দেয় ওর হাতে। আংটিটা ছুঁতেই মনে হল ও যেন সালামতকে ছুঁলো। ওর চোখ ছলছল করে ওঠে। বুকের ভেতরে তোলপাড় করতে থাকে। যেন পড়ে যাবে। কেমন যেন করছে বুকের ভেতর। মুঠো করে আঁকড়ে ধরে আংটিটাকে। যেন সে সালামতকে আঁকড়ে ধরেছে।
ম্যাম, বিল মেটানো আছে।
ছেলেটির কোনো কথার উত্তর দিতে পারে না। ও এক সময় দোকানের বাইরে বেরিয়ে আসে। ও রোদের ভেতর দিয়ে হাঁটতে থাকে। আজ যেন ওর যাবার কোনো জায়গা নেই। এলোমেলো হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রাধাঘাটে। নদী বয়ে চলেছে আপন নিয়মে। রেশমি নদীর কাছে এগিয়ে যায়। সালামতকে সে মনে করে। আংটি ওর হাতের মুঠোয় ধরা। রেশমি নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়ে। ও অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর এক সময় আংটিটাকে ছুড়ে ফেলে দিল নদীর ঘোলা জলে। ওর মনের আকাশে এখন শুধুই নাজিম।
