শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ ডিসেম্বর, কলকাতা:
চারদিকে অন্ধকার থাকা সত্ত্বেও অন্যদের জন্য কাজ করে চলেছে ওরা। সঙ্গীতের মুর্ঝনায় বন্ধ মনের দুয়ার খুলতে নিরন্তর চেষ্টা। আমরা বলি ওরা অন্ধ, সরকার নামকরণ করেছে ‘অন্যভাবে সক্ষম’।

এই মানুষদের নিয়ে ১৯৮৬ সাল থেকে কল্যান কেন্দ্র গড়ে তুলেছে ‘ ডিভাইন ফেলোশিপ’। কলকাতার থেকে ঢিল ছোড়া দুরত্বে মাত্র ১২৫ জন দৃষ্টিহীনদের নিয়ে এই ছোট্ট সংসারে জীবনযাপনের সবরকম উপাদান রেখেছেন জোবেশ বিশ্বাস বাবুরা। দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতায় পুরস্কার ও পেয়েছে ওরা অনেক। জোবেশবাবুর আক্ষেপ, সাঁতারে ওরা এখনও সক্ষম নয়।

শুধু অনুদানের ওপর ভরষা করে ঝাড়খণ্ডের আরো দুই সমাজসেবীকে নিয়ে অনেক স্বপ্ন। এই প্রতিষ্ঠানের দ্বাররক্ষক ও কিন্তু দৃষ্টি হীন,, কিন্তু দায়িত্বশীল এই দ্বাররক্ষক যথেষ্ট আন্তরিক। হাতের কাজে মহিলারা যেমন দক্ষ, তেমনি পুরুষ। ওদের হাত ধরেই আসুক কাঙ্খিত আলোর রেনু।