দেশীয় বাজারে সোয়া মিলের দাম কমানোর লক্ষ্যে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় সোয়া মিলকে ২০২২-এর ৩০ জুন পর্যন্ত অত্যাবশ্যক সামগ্রী হিসেবে ঘোষণা করেছে। সেজন্য ১৯৫৫-র অত্যাবশ্যক পণ্য আইনের সংশ্লিষ্ট ধারায় সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে বলেছে, ১৯৫৫-র অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী আইনের ক্রমিক সংখ্যা ৮-এর পর সংশ্লিষ্ট ধারা বা শিডিউলে ক্রমিক সংখ্যা ৯ হিসেবে সোয়া মিলকে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সোয়া মিলের উৎপাদন ও বন্টন নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সোয়া মিলের যোগান ও বাজারে বিক্রি নিয়ন্ত্রণে আরও ক্ষমতা দেবে। এমনকি, আইনগত দিক থেকে এই পদক্ষেপের ফলে বাজারে অসাধু পন্থা বন্ধ করা যাবে এবং পোল্ট্রি ফার্ম ও গবাদি পশুখাদ্য উৎপাদকদের জন্য সোয়া মিলের যোগান বাড়বে।
