চৈতালী দেবনাথ
উপকরণ: ছানা ২০০ গ্রাম, আলু ৪টি, বেসন ও জিড়েভাজা গুঁড়ো পরিমান মতো, কিশমিশ ১৫টা, সুজি সামান্য, রিফাইন তেল ১ কাপ, নুন ও চিনি আন্দাজ মতো, লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ।
প্রনালী: আলু সেদ্ধ করে নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিন। ছানা ভাল করে চটকে, তাতে নুন ও চিনি দিয়ে অল্প তেলে ভাজা ভাজা করে পুর তৈরি করে নিন। নামাবার আগে জিড়েভাজা গুঁড়ো উপরে ছড়িয়ে দিন। আলুমাখা গোল করে মাঝখানে গর্ত করে তাতে ছানার পুর অল্প করে ভরে একটা কিশমিশ দিয়ে গর্তটা আবার আলু দিয়ে ভরাট করে চপের আকারে গড়ে রাখুন। এবারে সামান্য নুন দিয়ে বেসন গুলে রাখুন। বানিয়ে রাখা চপগুলি বেসনের গোলায় চুবিয়ে সুজি মাখিয়ে তেলে ভেজে নিন। এবার প্লেটে টমেটো সস, শসা, লেটুস পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
