প্রিয়াঙ্কা বিশ্বাস দেবনাথ
উপকরন: বাগদা চিংড়ি, আনারসের টুকরো, আনারসের জুস, মধু, সাদা তেল, পেঁয়াজের রস, আদা-রসুন বাটা, গরম মশলার গুড়ো, হলুদ গুড়ো, লংকা গুড়ো, চারমগজ বাটা, লবঙ্গ, এলাচ, দারচিনি, নুন স্বাদমতো, চিনি সামান্য।
পদ্ধতি: প্রথমে চিংড়ি মাছ গুলোকে ভালো ভাবে ধুয়ে ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজের রস, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, চিনি, মধু, গরম মশলার গুড়ো, আনারসের জুস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে চিংড়ি কে ৩০ মিনিট মতো। তারপর কড়ায় সাদা তেল দিয়ে তা গরম হলে গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। এরপর ম্যারিনেট করা বাগদা দিয়ে সিদ্ধ করতে হবে। কম আঁচে এই ভাবে রেখে দিন। এর পর আনারসের টুকরো গুলো কিছুটা জুস দিয়ে দিতে হবে। তারপর স্বাদ মতো নুন, চিনি দিতে হবে। চারমগজ বাটা দিয়ে কষতে হবে। অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ফুটে উঠলে আনারসের জুস ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরী আনারস বাগদা। পোলাও এর সাথে খুব ভালো লাগে।
(ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত)
