চন্দন চ্যাটার্জী

ত্যক্ত্বা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ কর্মন্যভিপ্রবৃত্তোহপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ ॥

ন হি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মানশেষতঃ

যজ্ঞ কর্মফলত্যাগী স ত্যাগীত্যভিধীয়তে ।

অর্থাৎ গৃহস্থাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। তাই পরমাত্মাকে লাভ করতে ত্যাগই মূল কথা।

শ্রীমদ্ভাগবদ্ গীতা আধারিত এই তত্ত্ব জ্ঞানে সাতটি শ্রেণিতে ত্যাগের উল্লেখ আছে। আশ্চর্য বিষয় হল এই সাত সংখ্যাটি। পাশ্চাত্য মতে ঈশ্বর এই পৃথিবী তৈরি করেছিলেন সাতদিন ধরে। সাতটি সমুদ্রের কথা আমরা বলে থাকি। আবার সপ্তঋষির কথাও আমাদের অজানা নয়।

ত্যাগের প্রথম শ্রেণি হল নীচ কাজ অর্থাৎ মিথ্যা, ছলনা, বলপ্রয়োগ, চুরি ইত্যাদি দ্বিতীয় শ্রেণি হল কিছু প্রিয় জিনিস প্রাপ্তির জন্য আমরা যে ধর্মীয় কাজগুলো করে থাকি, স্বার্থ ত্যাগ করে সেইসব পুণ্যকর্মকাণ্ড করা। সমাজে/দেশে নিজখ্যাতি প্রতিষ্ঠা অথবা অর্থলাভ, সম্মানলাভের বৃদ্ধির আশঙ্কাকে ত্যাগ করা।

ক্রমশ…