কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনের পর গতকাল নবান্ন থেকে অবসর নিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অবশ্য তার কর্মজীবনে কিন্তু ইতি পরল না। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কাজ করে যাবেন। একথা নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন বছরের জন্য তিনি উপদেষ্টা পদে নিযুক্ত হলেন।
রাজ্যের মুখ্য সচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। যিনি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা।