এবার থেকে নির্বাচনে নিযুক্ত সেক্টর অফিসারদের গতিবিধিতেও চলবে নজরদারি এমনটাই জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার সঞ্জয় বসু। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘গত নির্বাচনে সংরক্ষিত ইভিএম গুলি যে গাড়িতে থাকতো, সেই গাড়িতে জিপিএস ট্রেকিং মেশিন এর ফলে আমরা সেই গাড়িগুলির গতিবিধির ওপর নজর রাখতে পারতাম। আসন্ন বিধানসভায় সেক্টর অফিসার দের গাড়িতেও থাকবে জিপিএস ট্রেকিং এর ফলে বিভিন্ন অভিযোগ আমরা অতি দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে পারব এবং তারাও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারবেন’।নির্বাচন কমিশন আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে যে কতটা তৎপরতা কিছুদিন যাবত তাদের বিভিন্ন কার্যকলাপ এর মাধ্যমে বোঝা যাচ্ছে। নির্বাচন সঠিক এবং শান্তিপূর্ণভাবে করার জন্য প্রত্যেকটি পদক্ষেপ খুব ভালোভাবেই নিচ্ছেন কমিশন। নির্বাচনে নিযুক্ত সেক্টর অফিসার দের নিয়ে বিগত দিনে বহু অভিযোগ এসেছিল কমিশনের দপ্তরে, কমিশনের এই সিদ্ধান্তের ফলে এই অভিযোগের সংখ্যা কতটা কমবে তা আসন্ন নির্বাচনে বোঝা যাবে ।
