
শুভাবরি ওয়েবডেস্ক, ৫নভেম্বর, কলকাতাঃ জেআইএস ১২৩ তম অল ইন্ডিয়া বেটন কাপ হকি টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন অর্থাৎ আরম্ভ হতে চলেছে ৬ নভেম্বর সাঁই এর স্টেডিয়ামে । আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্তা বাবান বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে ছিলেন প্রাক্তন বিখ্যাত হকি খেলোয়াড় গুরু বক্স সিং, কমলেশ চ্যাটার্জী এবং হর্জন সিং(দুজনেই বেঙ্গল হকির ভাইস প্রেসিডেন্ট)।
বাবান বন্দোপাধ্যায় জানালেন, হকি খেলাটিকে আরো জনপ্রিয় করে তোলার বিশেষ উদ্যোগ নিয়েছে বেঙ্গল হকি । এবছর উদ্বোধনের দিনে একটি বিশেষ চমক থাকছে দুই প্রাক্তন হকি খেলোয়াড়কে নিয়ে । এবারেও বিজয়ী দল পাচ্ছে দু লক্ষ টাকার পুরস্কার, ১ লক্ষ টাকা পুরস্কার পাবে রানার্স দল এবং সেরা খেলোয়াড় পাবেন ২১ হাজার টাকার আর্থিক পুরস্কার। গুরু বক্স সিং তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ৪০ বছর পরেও আমরা যাতে সেমিফাইনালে যেতে পারি। উল্লেখ করা যেতে পারে, স্থানীয় আটটি দলের সাথে বাইরের আটটি দলের এই খেলার ফরমেট চারটি গ্রুপের তিনটি দলের সাথে প্রত্যেকের খেলা হবে। ১১ তারিখে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল এবং ১২ তারিখে ফাইনাল ।
