
‘গীতা পাঠ নয়, ফুটবল খেলো’ —– যুব সমাজকে এই ভাবেই আহ্বান করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আজ ১২ জানুয়ারি তার পবিত্র জন্মদিবসে বাঘাযতীন অভিযান সংঘের পরিচালনায় যে দু’দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ( ১১ এবং ১১ জানুয়ারি ) তার অন্তিম পর্যায়ে খেলাটি ছিল।

এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার মুখ্য উপদেষ্টা এবং ১০৯ নম্বর ওয়ার্ডের পৌর মাতা অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং ফুটবল কমিটির চেয়ারম্যান বাদল কুমার ঘোষ।
বাদল বাবু জানালেন স্বর্গীয় মালা ঘোষ এবং স্বর্গীয় বৃহস্পতি দাসের স্মৃতির উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন অভিযানের সংঘের ৫০ বছর পূর্তিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্যই এই ফুটবল প্রতিযোগিতা।
উল্লেখ করা যেতে পারে ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । চ্যাম্পিয়ন দল ৬০০০০ টাকা এবং রানার্স দলের জন্য ৫০০০০ টাকা পুরস্কার ছাড়াও প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে যারা খেলেছেন তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং ফুটবল কমিটির চেয়ারম্যান বাদল কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা কুনাল জিৎ মিত্র।

স্বামীজীর যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবার পক্ষপাতী ছিলেন দেশ গড়ার কাজে। বাঘাযতীন অভিযান সংঘ সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার পথে এগিয়ে চলছে।
