
শুভাবরি ওয়েবডেস্ক, ২২ জুন, কলকাতা: ১১৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব পুটিয়ারি যুব সম্মিলনী ক্লাবের মাঠে আজ ভ্রাম্যমান গাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর মন্ত্রী অরূপ বিশ্বাস, ১১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল, ১১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ চক্রবর্তী, ১১১ নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম মুখার্জী, হারাধন ভট্টাচার্য, পিন্টু বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের সূচনায় মাননীয় মন্ত্রী চীনের বিরুদ্ধে সংঘর্ষে শহীদ ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জানান। এছাড়া নিকটবর্তী বিবেকানন্দ পার্কে পঞ্চাশটিরও বেশি বৃক্ষরোপণ করেন।

তিনি বলেন, করোনার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছেন তা প্রশংসনীয়। বর্তমান পরিস্থিতিতে বৃহৎ পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ভ্রাম্যমান গাড়িতে রক্তদানের নতুন উদ্যোগ মানুষকে অনেক সুরাহা দেবে । তিনি আরো বলেন, এই রক্তদান শিবির সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে, পশ্চিমবঙ্গে কোন দিনে রক্তের আকাল হবে না। উল্লেখ করা যেতে পারে, আজ প্রায় ৫০ জন এখানে রক্তদান করেন এবং পুরুষদের থেকে মহিলাদের পক্ষ থেকে রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মত।



তিনি ১১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সকল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই সম্পূর্ণ ব্যবস্থাটি সুচারুভাবে করার জন্য ধন্যবাদ জানান।
