দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার, বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে বেশ কয়েক দিন থেকেই ক্রমাগত চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে চলেছে। সেই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি আইসিপি পেট্রাপোলে ৫০ কেজি গাঁজা তথা ট্র্যাক সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা গাঁজা ও ট্রাকের আনুমানিক মূল্য ১৮,৫০,০০০/- টাকা।
বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৭৯ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা আইসিপি পেট্রাপোলে (আন্তর্জাতিক সীমান্ত) বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি পণ্য বহনকারী গাড়িগুলোর নিয়মিত চেকিং করছিল। জওয়ানরা একটি সন্দেহজনক ভারতীয় ট্রাক আই সি পির ভিতরে রেল ক্রসিংয়ের কাছে আসতে দেখে, যেটি আমদানির পণ্য সংগ্রহের জন্য কার্গো কমপ্লেক্সের দিকে যাওয়ার চেষ্টা করছিল। জওয়ানরা তাকে থামিয়ে তল্লাশি করলে ট্রাকের কেবিনের ভেতর থেকে পাঁচটি বড় প্যাকেট উদ্ধার হয়, যার মধ্যে থেকে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। জওয়ানরা গাঁজা ও ট্রাকটি বাজেয়াপ্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীদের হেফাজতে নেয়। গ্রেফতারকৃত দুই পাচারকারীর পরিচয় বাবু লাল মেঘওয়াল (চালক), বয়স – ২৮ বছর, এবং ওয়াসিম খান (হেলপার), বয়স – ২৮ বছর, জেলা – আলয়ার, রাজস্থান ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরাকারবারী বাবুলাল মেঘওয়াল জানিয়েছে যে সে এই সমস্ত গাঁজার প্যাকেট ওড়িশার ব্রহ্মপুর থেকে জুনেড (জেলা-ঝাজ্জার, হরিয়ানা) নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য সে ১৫,০০০/- টাকা পেত । আইসিপির ভিতরে পৌঁছানোর সাথে সাথে বিএসএফ সদস্যরা তাকে এবং হেলপার ওয়াসিম খানকে ট্রাকের ভিতরে গাঁজা সহ ধরে ফেলে।
গ্রেফতারকৃত দুই পাচারকারী (চালক ও হেলপার) এবং জব্দকৃত গাঁজাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার ১৭৯ ব্যাটালিয়নের কর্মীদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যাতে তারা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ০২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে এবং ৫০ কেজি গাঁজা জব্দ করেছে। তিনি বলেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। অফিসার স্পষ্ট করে বলেন জে তার জোয়ানদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না। তিনি আরো বলেন, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দিতে তার একটি চমৎকার টিম রয়েছে।
