গত ১৩ ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১৫৩ ব্যাটালিয়নের সীমা চৌকি ঘোজাডাঙ্গার কর্মীরা ১ জন চোরাচালানকারীকে ৩০ লাখ বাংলাদেশি মুদ্রাসহ হাতেনাতে ধরেছে। চোরাকারবারি উত্তর চব্বিশ পরগনা জেলা এলাকা দিয়ে অবৈধভাবে এই মুদ্রা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।

ওই দিন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে, সীমা চৌকি ঘোজাডাঙ্গা ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে অ্যামবুশ লাগিয়েছিল। অ্যাম্বুশ দলটি সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে যে একটি সাদা রঙের স্কুটিতে (WB ২২ H ৬৬৩৮) আন্তর্জাতিক সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছানোর সাথে সাথেই অ্যামবুশ জওয়ানরা তাকে ধরে ফেলে এবং স্কুটিটিতে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ৩০ লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ধৃত পাচারকারীর নাম ছাত্তার সর্দার, বয়স ৩০ বছর, পিতা রবিউল সর্দার, গ্রাম ঘোজাডাঙ্গা, উত্তর পাড়া, থানা বসিরহাট, জেলা উত্তর ২৪ পরগনা৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরাকারবারী ছাত্তার সরদার ভারতীয় নাগরিক বলে জানায়। সে সরদার এন্টারপ্রাইজ নামে ঘোজাডাঙ্গায় মানি এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। সে আরও জানায় এর আড়ালে দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত। সে জানায় ২০২১ সালের ১২ ডিসেম্বর তার বাবা রবিউল সরদার তাকে ৩০ লাখ বাংলাদেশি টাকার সমপরিমাণ ভারতীয় মুদ্রা দেয়। সে বসিরহাট রেলস্টেশনের কাছে মানি এক্সচেঞ্জার বারাসতের কাজীপাড়ার বাসিন্দা অপূর্ব মণ্ডল থেকে এই ভারতীয় মুদ্রাকে বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করে । এরপর এই মুদ্রা বাংলাদেশি চোরাকারবারি আখতার মণ্ডলের কাছে দিতে যাচ্ছিল।

গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত বাংলাদেশী মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস ঘোজাডাঙ্গায় হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার তার জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যেখানে ১৫৩ ব্যাটালিয়নের কর্মীরা ৩০ লক্ষ বাংলাদেশী মুদ্রা সহ একজন চোরাকারবারীকে ধরেছে। তিনি বলেন যে কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে।