কলকাতা পৌরসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে এক জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেজন্য জনস্বার্থ মামলার রায়ের ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রতিটি বুথেই রাখতে হবে সিসিটিভি।
গত বিধানসভা ভোটে বিভিন্ন বুথে ঝামেলা হয়েছে এছাড়া চলেছে গুলি – অভিযোগ মামলাকারীদের।
এবারে ইভিএম এর সাথে থাকছে না ভিভিপ্যাট, থাকছে না কেন্দ্রীয় বাহিনী সব কিছু নেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয় সেই মামলার রায় দানে কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছেন।
শুধু বুথে নয় স্ট্রং রুমেও থাকবে সিসিটিভি।
এর আগে নির্বাচন কমিশন বিভিন্ন পুলিশ আধিকারিক জেলাশাসকের সঙ্গে বৈঠকে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার নির্দেশ দিয়েছে এমনই সূত্রের দাবি।
