বি এস এফ প্রায়শই তাদের সীমান্ত এলাকার জনগণের মনে ভালো মানসিকতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার লক্ষ্যে এবং সীমান্তবাসীদের কল্যাণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার জন্য তারা সময়ে সময়ে অসহায় মানুষদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং যুবকদের খেলাধুলার সামগ্রী প্রদান করে খেলাধুলাকে উৎসাহিত করে আসছে।

গত ৬ জানুয়ারী দক্ষিণবঙ্গ সীমান্তের আঞ্চলিক সদর দফতর বহরামপুরের সীমা চৌকি এনসি পুর ৮৪ ব্যাটালিয়নের জোয়ানরা একটি সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করেছে। এনসি পুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে এন সি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনাথপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে চারটি কম্পিউটার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং আশেপাশের গ্রামের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জনসংযোগ আধিকারিক দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জারি করা বিবৃতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। তিনি বলেন এই ধরনের কর্মসূচী বাহিনীর একটি ভালো ভাবমূর্তি তৈরি করে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তোলে। সীমান্তবর্তী গ্রামের যুবকদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান । বিবৃতিতে শিশুদের পড়া-লেখার মাধ্যমে সুনাগরিক হতে উদ্বুদ্ধ করা হয় এবং একই সাথে খেলাধুলায় ভালো পারফর্ম করে দেশের নাম উজ্জ্বল করতেও উদ্বুদ্ধ করা হয়।