
ওয়েবডেস্ক,৩১ জুলাই, কলকাতা: গত মঙ্গলবার এস বি আই, পূর্ব পুটিয়ারি ব্রাঞ্চে একজন অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে । সূত্রের খবর গত সপ্তাহের শুক্রবার তিনি ব্রাঞ্চে এসেছিলেন এবং শরীরে অস্বস্তি বোধ করেন। সোমবার করোনা পরীক্ষা করার পর মঙ্গলবার সেই রিপোর্ট পজিটিভ আসে। ব্রাঞ্চ এর বাইরে ব্রাঞ্চ কর্তৃপক্ষ নোটিশ জারি করেন যে ৩০ ও ৩১ শে জুলাই দুইদিন ব্রাঞ্চ সানিটাজেশন হবে । নোটিশে বলা আছে, এই ব্রাঞ্চ এর কাছাকাছি দুটি ব্রাঞ্চ অর্থাৎ টালিগঞ্জ নিউ থিয়েটার স্টুডিয়ো ও হরিদেবপুর ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের গ্রাহকরা নিজেদের পরিষেবা নিতে পারবেন।
সূত্রের খবর, ব্রাঞ্চ পুনরায় সোমবার দিন খোলা হবে। প্রশ্ন উঠে যাচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার এবং কর্মচারীরা এইভাবে যদি করোনা আক্রান্ত হন তাহলে আগামী দিনে ব্যাঙ্কিং পরিষেবা অবস্থা কি হবে?
সূত্রের খবর, পূর্ব পুটিয়ারি ব্রাঞ্চের বাকি সকল কর্মচারীদের করোনা টেস্ট করা হয়েছে এবং কয়েকজনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

