ওয়েব ডেস্ক; ০৪ মে; কলকাতা : ২০১৬ এর পর দীর্ঘ খরা কাটিয়ে রাজ্যে বামফ্রন্ট আবার খাতা খুলল। ২০১৬ তে রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল ২৬ টি আসন। ২০২১ এ শূন্য হাতে ফিরতে হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটকে। কিন্তু ২০২৬ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে ভোট দানের ক্ষেত্রে সুরক্ষা দিয়েছিল সে ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু নিজেদের মন খুলে ভোট দিয়েছে। সেই কারণেই স্বাধীনতার পরে এই রাজ্যে ভোটদানের হার সর্বোচ্চ সে কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।
২০২৬ বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে একটিমাত্র আসনে জয়লাভ করেন ডোমকল বিধানসভা কেন্দ্রে মহম্মদ মুস্তাফিজুর রহমান , তার প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ ৭ হাজার ৮৮২, তিনি তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে ১৬২৯৬ ভোটে পরাজিত করেন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ২০২১ সালে খালি হাতে ফিরলেও এই বছর কিন্তু তারা খালি হাতে ফিরলেন না।
তবে এই ফল দেখে রাজ্যের বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব কিছুটা স্বস্তি পেয়েছেন এ কথা মনে করছেন ওয়াকিবহল মহল।