ওয়েব ডেস্ক; ৪ মে ; কলকাতা : পঞ্চম বারের জন্য টালিগঞ্জ বিধানসভার বিধায়ক হওয়া হলো না চারবারের টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের। টালিগঞ্জবাসী শুধু নয় রাজনৈতিক মহল এবং রাজ্যের অন্যান্য প্রান্তের সাধারণ মানুষরা ও বুঝতে পারেননি যে এমন ফল হবে টালিগঞ্জের। অন্যান্য বিধানসভা তবুও মানা যায় কিন্তু টালিগঞ্জ বিধানসভায় অরূপ বিশ্বাস যে জিতবেন না সে কথা অনেকেই মেনে নিতে পারেননি।
পোর্ খাওয়া রাজনীতিবিদ এবং চারবারের বিধায়ক অরূপ বিশ্বাসকে ৬০১৩ ভোটে হারিয়ে দিলেন বিজেপির পাপিয়া অধিকারী। এক্ষেত্রে পাপিয়া অধিকারীর প্রাপ্ত ভোট ৮৮,৪০৭ এবং অরূপ বিশ্বাসের প্রাপ্ত ভোট ৮২,৩৯৪।
টালিগঞ্জ বিধানসভায় মানুষের জীবনযাত্রার উন্নতি এলাকার রাস্তাঘাট ঠিকঠাক এই সব কিছুকে ছাপিয়ে গেছে সিন্ডিকেট রাজ। শুধু তাই নয় তৃণমূলের কর্মীদের মধ্যেই বিক্ষোভ অন্যতম কারণ বলে মনে করছে এলাকাবাসী।
তৃণমূলের পক্ষ থেকে ইভিএম- এ বিজেপির কারচুপির কথা বারবার তুলে ধরলেও এবারের ভোট যে সম্পূর্ণরূপে রক্তপাতহীন হয়েছে সে কথা বলাই বাহুল্য। অতএব সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে সেটাই বড় বিষয়।
