কলকাতা, ৪ মে ২০২৬: পি.সি. চন্দ্র গ্রুপ তাদের স্বনামধন্য বিলাসবহুল গয়নার ব্র্যান্ড ‘পি.সি. চন্দ্র জুয়েলার্স-এর মাধ্যমে কলকাতায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কিংবদন্তি শব্দশিল্পী জাভেদ আখতার কে মর্যাদাপূর্ণ ৩৩তম পি.সি. চন্দ্র পুরস্কারে সম্মানিত করল। পি.সি. চন্দ্র গ্রুপ প্রবর্তিত এই পুরস্কারটি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি জানায় এবং এর দূরদর্শী প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের ঐতিহ্যকে সম্মান জানায়।

২০ লক্ষ টাকার করমুক্ত সম্মানীসহ এই পুরস্কারটি দেশের অন্যতম শ্রদ্ধেয় সম্মাননা হিসেবে বিবেচিত হয় এবং প্রতি বছর প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের জন্মবার্ষিকীতে এটি প্রদান করা হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে, এই পুরস্কারটি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী, প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ডা. দেবী শেঠি, কপিল দেব, ওস্তাদ আমজাদ আলি খান, মেরি কম, শ সোমনাথ এস. এবং লিয়েন্ডার পেস-সহ দেশের বহু বরেণ্য ব্যক্তিত্ব কে সম্মানিত করেছে।