করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে এতদিন পর্যন্ত প্লাস্টিকের ব্যাগে আক্রান্তদের মরদেহ ভরে তা সৎকারের ব্যবস্থা করা হতো। কিন্তু এখন থেকে সেই প্লাস্টিকের ব্যাগ এর জায়গায় কাপড়ের ব্যাগ ব্যবহার করা হবে।
বৈদ্যুতিক চুল্লি বিভিন্ন যান্ত্রিক ত্রুটি এবং দূষণ এড়াতে এই ব্যবস্থা বলে জানা গেছে। সূত্রের খবর এর জন্য তন্তুজ ও এবং বঙ্গশ্রী সুতির কাপড়ের ১৩০০ টি ব্যাগ সরবরাহ করেছে ইতিমধ্যেই রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরকে।
সূত্র মারফত জানা গেছে প্লাস্টিকের ব্যাগ এর কারণে ইলেকট্রিক চুল্লিতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল এবং দূষণ বাড়ছিল পরিবেশে; একইরকমভাবে কবর এর ক্ষেত্রে প্লাস্টিক মাটির সাথে মিশে সমস্যা দেখা দিয়েছিল।
প্রশাসনিক সূত্রে খবর সুতির কাপড়ের ব্যাগ চালু করার পর সেই ব্যাগ রাজ্যের সব জায়গাতেই পাঠানো হবে।
