করোনা পরিস্থিতি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং দিকে দিকে বেডের সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন হাসপাতালে। যাদের উপসর্গ খুবই কম বা নেই বললেই চলে তারা থাকছেন সেফ হোমে।
এই বেডের সমস্যা মেটানোর জন্য হাত বাড়ালো রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কিভাবে সেভ হোম বানানো যায় তা নিয়ে প্রত্যেক জেলার জেলাশাসকদের চিঠি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। ওই চিঠিতে বলা হয়েছে যে স্কুলগুলি এখন বর্তমানে কি অবস্থায় আছে এবং সেই স্কুলগুলিতে ভালোভাবে স্যানিটাইজেশন করে তাতে কিভাবে সেভ করা যায় সেই বিষয়টি দেখার জন্য। সে বিষয়ে অতি দ্রুত কাজ করে রিপোর্ট জমা দিতে বলেছে শিক্ষা দপ্তর। যেহেতু প্রায় এক বছরের বেশি সময় ধরে স্কুল গুলি বন্ধ রয়েছে ; শ্রেণিকক্ষে জমেছে ধুলো। তাই সেগুলো কি অতিসত্বর পরিষ্কার করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। পরিস্থিতির উপর বিচার করলে স্কুল কবে খুলবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
শিক্ষকদের একাংশের মত যেভাবে পরিস্থিতির চলছে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেফহোম করা এক অভূতপূর্ব চিন্তাভাবনা।
তবে কিছু শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য যে এই পরিস্থিতির মধ্যেও স্কুলগুলিতে মিড ডে মিলের ব্যবস্থা চালু আছে। যদি স্কুলগুলি কে সেফহোমে পরিণত করা হয় তাহলে সে ক্ষেত্রে কিছু সংশয় আসতে পারে।
তবে এই সেফ হোমে কি ধরনের বা কি কি পরিষেবা থাকবে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

