ভোট ঘোষণার সাথে সাথেই আরোপ হয়ে গেছে নির্বাচনী আচরণ বিধি। আচরণবিধি অনুযায়ী বিভিন্ন সরকারি প্রকল্প এবং তার সাথে জড়িত পোস্টার,ব্যানার, ফেস্টুন সবকিছুতেই থেকে অথবা খুলে ফেলতে হবে। জনসমক্ষে সেগুলো যাতে কোনোভাবেই দৃশ্যমান না হয়।
নির্বাচন কমিশন সূত্রে খবর প্রত্যেকটি জেলার জেলাশাসকের কাছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর অফিস থেকে নির্দেশিকা পৌঁছে গেছে সরকারি বিভিন্ন প্রকল্পের পোস্টার-ব্যানার গুলি সরিয়ে ফেলার ।
নির্বাচন কমিশন জানিয়েছেন সাধারণ মানুষ যেকোন রকম নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য cVIGIL মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। গতকাল থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে মোট অভিযোগ জমা পড়েছে ৪৩৫ টি যার মধ্যে ৩১২ সঠিক বলে গ্রাহ্য হয়েছে এবং সেগুলি সমাধান করা হয়েছে।
