ইমদাদুল হক
ষষ্ট পর্বের পর…….
ফেলে যাওয়া রুমালখানি পর্ব ৬
জরি কথা বলল না, মৌর সঙ্গে পুকুরঘাটে এলো। বাঁধানো ঘাটলার বিশাল পুকুর। পুকুরজলে চাঁদের আলো পড়ে ঝিলমিল ঝিলমিল করছে। চারপাশে গাছপালা, ঝোপঝাড়। হাওয়া বইছে আগের মতো। কোকিলের ডাক আরও তীব্র হয়েছে। বুনোফুলের মিষ্টি গন্ধ আসছে।
ওরা দুজন সিঁড়িতে বসলো। জরি গম্ভীর গলায় বলল, এবার বাকিটা শোনাও। মৌর তার মিষ্টি কণ্ঠে আবৃত্তি করতে লাগল… পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্তকণ্ঠে করুণ চক্ষু মেলে— ‘তৃষাকাতর পান্থ আমি।’শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মর্মরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লীপথের বাঁকে।।
জরি দিশেহারা গলায় বলল, এ কী! এ কোন কবিতা? এ তো আমার কবিতা! আমাকে নিয়ে লেখা… মৌ অবাক। কী বলছো জরিবু? তোমাকে নিয়ে লেখা মানে?
আমাকে নিয়ে লেখা, সত্যি আমাকে নিয়ে লেখা। একদম আমার কাহিনি। আমার জীবনেও এমনই ঘটেছিল…। বাকিটা শোনাও, বাকিটা।
ক্রমশ……..
