ওয়েব ডেস্ক: ব্রকলি বা ব্রোকোলি ক্রসিফেরী গোত্রের অন্তর্ভুক্ত শীতকালীন সবজি। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, আঁশ আছে। এতে Phytonutrients থাকায় হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে। ব্রকলি জারণরোধী (antioxident) ভিটামিন এ এবং সি সরবরাহ করে কোষের ক্ষতি রোধ করে।

ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সেক্ষেত্রে যাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে তারা গুলোগুলি মাঝেমধ্যেই খেতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ব্রোকলির মধ্যে। সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রোগের প্রতি আহত করার ক্ষমতা রাখে।

এমন কিছু উপাদান ব্রকলির ভেতর রয়েছে যা ক্যান্সারকে প্রতিহত করতে পারে। ত্বকের জন্য ভালো ব্রোকলি।

ওজন কমানোর জন্য বর্তমানকালে বহু মানুষ ডায়েট ফুড হিসাবে ব্রকলি খান। এতে চর্বি এবং ক্যালোরি খুবই কম থাকে।

ব্রকলি সেদ্ধ করে বিভিন্ন শাকসবজির সঙ্গে খাওয়া যায়। এছাড়া মানুষের সাথে অল্প তেল দিয়ে হালকা ভাজা ভাজা করেও ব্রকলি খাওয়া যেতে পারে।

ব্রোকলিতে আয়রন পর্যাপ্ত পরিমাণে থাকে। ভিটামিন এ-এর একটি ভালো উৎস। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে।

কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে।

  • এক্ষেত্রে যদি কোন শারীরিক সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাদ্য গ্রহণ করা উচিত।