উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পথ এবার মসৃণ হবে। হাইকোর্ট আজ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে স্থগিতাদেশ দিয়েছিল তা তুলে নিল।
এবার যোগ্য প্রার্থীরা হাতে পাবেন তাদের নিয়োগ পত্র।
নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অস্বচ্ছতা নিয়ে কয়েকজন প্রার্থী ২০১৬ সালে মামলা দায়ের করেন। হাইকোর্ট তখন নির্দেশ দেয় নতুন করে তালিকা প্রকাশ করতে। সেই তালিকায় প্রাপ্ত নম্বর সহ নাম থাকবে। যারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন না তাদের নাম নম্বরসহ থাকতে হবে। এই নিয়ে সেই প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। গত সপ্তাহে হাইকোর্ট বলেছিল যে এক সপ্তাহের ভেতর এই তালিকা প্রকাশ করলে তবেই স্থগিতাদেশ উঠবে।
কমিশন সেই মতন গত বৃহস্পতিবার তালিকা প্রকাশ করে। এক লক্ষের বেশি প্রার্থীদের তালিকা প্রকাশ করার ফলে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই মামলার শুনানিতে সন্তোষ প্রকাশ করেন। কিছু কিছু প্রার্থীরা তালিকা নিয়ে বিভিন্ন অসন্তোষ প্রকাশ করেছেন। সেই সমস্ত অভিযোগ তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার জন্য কমিশন কে বলা হয়।
এই স্থগিতাদেশ উঠে যাওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। বেশ কিছুটা স্বস্তি পেল প্রার্থী এবং অভিভাবকগণ।