কিভাবে চলল ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প। সেই ভ্যাকসিন ক্যাম্পের জড়িত ছিলেন বিভিন্ন নেতা মন্ত্রী এবং প্রশাসনের উচ্চ আধিকারিকরা। এমনই অভিযোগ তুলে আজ বিধানসভার গেটে বিক্ষোভ জানালো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। সভাপতি সৌরভ প্রসাদ জানান যেভাবে ভুয়া ভ্যাকসিন ক্যাম্প চলেছিল তা কিভাবে চলত? এবং তার বিচার বিভাগীয় তদন্ত এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্যে বিবৃতি দেওয়া উচিত। তিনি আরো বলেন ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ চলছে। ছাত্র পরিষদের এই বিক্ষোভে পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভকারীদের লালবাজারে সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়।
