শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি, শিলিগুড়ি:
আজ একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দার্জিলিং পুলিশ এবং তার অফিসাররা বিকেলে শিলিগুড়ি থানা এলাকার জলপাইমোরে (বর্ধমান রোড) তল্লাশি চালিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বাসের স্টাফদের কাছ থেকে ২.৪ কেজি হেরোইন আটক করে। বাজারে এই পরিমাণ হেরোইনের আনুমানিক মূল্য ২.৪ কোটি টাকা।
সূত্র অনুসারে জানা যায়, এই পরিমাণ হিরোইন ধূপগুড়ি থেকে একটি কার্টন বাক্সে লোড করে পরিবহন করা হচ্ছিল। এটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কোচবিহারের বাসিন্দা ৩ অভিযুক্ত: সঞ্জয় দে, সমীর শর্মা এবং মুকুল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
