শুভাবরি ওয়েবডেস্ক, ২ জানুয়ারি, কলকাতা: সারা ভারতে ১৯ হাজারের বেশি এবং কলকাতায় চতুর্থ ডক্টর পল’স্ স্কিন-হেয়ার ক্লিনিক এর উদ্বোধন হলো আজ। কলকাতার আলিপুরে অভিজাত এক শপিংমলে এই ক্লিনিকের উদ্বোধনে উপস্থিত ছিলেন নিক রামপাল, অভিনেত্রী অর্পিতা মুখার্জি, ক্লিনিকের সর্বময় কর্তা প্রফেসর ডঃ এস কে মহাপাত্র।
ডঃ এস কে মহাপাত্র বলেন ” টেকনোলজিকে হাতিয়ার করে বহু বছর ধরে ত্বক ও চুলের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন ড. পলস্ । এখানে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা আসবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন এবং ২০% ছাড় দেওয়া হবে। ট্রেনিং হেড সুবর্ণা চ্যাটার্জী অধিকারী জানান, “এখানে কোন প্রকার স্টেরয়েড, কোন প্রকার ড্রাগ ব্যবহার করে চিকিৎসা করা হয় না। ফলে এলার্জি বা ওভার ড্রাগের কোনরকম সমস্যা দেখা যায় না। ডঃ পলস্ এর হেড অফিস কলকাতায় অবস্থিত বলে এই ক্লিনিকে বিভিন্ন ডাক্তাররা আসতে পারবেন।”


জানা গেল আপাতত তিনজন ডাক্তার এখানে থাকবেন,—– বর্তমানে ক্লিনিক ইনচার্জ হিসেবে দেবলীনা এবং অফিস ইনচার্জ হিসেবে থাকবেন মুনমুন মুখার্জি ।