ডিজিটাল, 16 ডিসেম্বর, কলকাতা: ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ডিজিটাল পরিষেবা হিসেবে আজ ‘ডাকপে’ ব্যবস্থার সূচনা করেছে। সারাদেশে ডিজিটাল ব্যবস্থায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী রবি শংকর প্রসাদ আজ এই পরিষেবার কথা ঘোষণা করে বলেন, লকডাউনের সময় ডাক বিভাগ সারা দেশজুড়ে তাদের পরিষেবা অব্যাহত রেখেছে। ‘ডাকপে’-র সূচনা ডাক বিভাগের উন্নত পরিষেবার আরও একটি দিক যা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। সাধারণ মানুষ এবার বাড়ির দোরগোড়ায় ডাক পরিষেবার সুযোগ নিতে পারবেন। এটি একটি অনন্য পরিষেবা যা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত।