ডিজিটাল; কলকাতা, ২৪ মার্চ : গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কার্বন নির্গমন শূন্য করার যে লক্ষ্য স্থির করা হয়েছে তা অর্জনের পথে এগোতে সাহায্য করার জন্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) বিশিষ্ট বক্তাদের উপস্থিতিতে ২৩শে মার্চ বুধবার একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করেছিল ‘দশম গ্রিন এনার্জি সামিট টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার ইম্পেরেটিভস ফর নেট জিরো’। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিইআরসি-র প্রাক্তন চেয়ারম্যান গিরিশ বি প্রধান; বিশ্বব্যাংক-এর সিনিয়র এনার্জি বিশেষজ্ঞ অমিত জৈন; ইআইএল-এর সিএমডি ভার্তিকা শুক্লা এবং সুবোধ আগরওয়াল, যিনি রাজস্থানের রিনিউএবল এনার্জি কর্পোরেশন লিমিটেড-এর অতিরিক্ত মুখ্য সচিব এবং রাজস্থান উর্জা বিকাশ নিগম লিমিটেড-এর চেয়ারম্যানও। এই সম্মেলনে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সৌর উৎপাদন শক্তি ও বিদ্যুত সঞ্চয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল।

আমাদের দৈনন্দিন জীবনে এবং কলকারখানার ক্ষেত্রেও শক্তির চাহিদা সবসময় থাকবে এবং শক্তির সঠিক পরিমানে সঞ্চয় তাই অত্যন্ত আবশ্যক। কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথাও মাথায় রাখতে হবে তার জন্য সরকারের সঙ্গে ইন্ডাস্ট্রিগুলির জোট বেঁধে কাজ করা জরুরি। সরকারের তৈরি সঠিক আইনের প্রয়োগ হলে এইকাজ সঠিকভাবে সম্ভবপর হবে। এই মূল বিষয়গুলো সম্মেলনে উপস্থিত বক্তাদের কথায় উঠে আসে।

বিশ্বব্যাংকের সিনিয়র এনার্জি স্পেশালিস্ট অমিত জৈন উল্লেখ করেন, “বিদ্যুৎ খাত থেকে কার্বন নির্গমন সম্পূর্ণ নির্গমনের এক তৃতীয়াংশের জন্য দায়ী যে কারণে বিশ্বব্যাপী অধিকাংশ দেশই এই সমস্যার সমাধানের জন্য নেট-জিরো লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছে বৈদ্যুতিক গাড়ি, সবুজ হাইড্রোজেন, এবং পৃথক ডিকার্বনাইজেশন-এর মাধ্যমে এবং ভারত তাদের মধ্যে অন্যতম। ব্যাটারি প্রযুক্তির সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে সংযুক্ত করার মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তি কম অপ্রত্যাশিত এবং আরও নিয়ন্ত্রণযোগ্য হয়ে উঠবে বলে আমাদের ধারণা।”

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এর সিএমডি ভার্তিকা শুক্লা বলেন, “ভারতে সমস্তরকম শক্তির জন্য যে চাহিদা রয়েছে তা আগামী দশ বছরে দ্বিগুণ হয়ে দাঁড়াবে এইভাবে, শক্তি সঞ্চয় করা এবং শীঘ্রই নেট জিরো বা কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তাই আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নেট জিরো নিঃসরণ অর্জনের লক্ষ্যে ব্যাটারি প্রযুক্তির দিকে আমাদের আরও নজর দেওয়া উচিত ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে।”

ছবি: প্রতীকী

ইউটিউব লিংক: