ডিজিটাল ডেস্ক,৫ নভেম্বর, কলকাতা :

লকডাউনের শুরু থেকেই বন্ধ লোকাল ট্রেন। শহরাঞ্চল এবং মফ:স্বলের বেশিরভাগ মানুষের জীবনযাত্রা লোকাল ট্রেনের ওপর ভরসা করেই চলে। এর ফলে তাদের জীবনযাত্রার ছন্দে ধাক্কা খেয়েছে। পুজোর সময়েও বন্ধ ছিল লোকাল ট্রেন।

শেষ পর্যন্ত নবান্ন ও রেল কর্তাদের বৈঠকের পর এর হয়তো জট খুলতে চলেছে। ট্রেন চালানো হবে এই সিদ্ধান্ত প্রায় ঠিকই হয়ে রয়েছে। আজ নবান্নে রেল কর্তাদের সঙ্গে বৈঠকে তার সঠিক রূপরেখা নিয়ে আলোচনা করা হলো।
স্থির হয়;
~সমস্ত বড় স্টেশনগুলোতে ট্রেন থামবে।
~রাজ্যের তরফ থেকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে রেলকে।
~স্টেশনে প্রবেশ ও বাহির হবার গেট গুলো চিহ্নিত করা হবে কিছুদিনের মধ্যেই।
~নিত্যযাত্রীদের সুবিধা জন্য নতুন টাইম টেবিল নয়, পুরনো টাইমটেবিলের কিছুটা অদলবদল করে চালানো হবে ট্রেন।

লোকাল ট্রেন চালানো নিয়ে সাধারণ মানুষ নিত্যযাত্রীদের মধ্যে যে বিক্ষোভ এতদিন চোখে পড়ছিল, হয়তো সে বিক্ষোভের অবসান হতে চলেছে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে বুধবার ১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন চলবে বলে টুইট করে জানানো হয়েছে।

তবে এখানে রাজ্য পুলিশ ও রেলপুলিশ সহ রাজ্য সরকার এবং রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ট্রেন চালানো। সামাজিক দূরত্ব বজায় রেখে লোকাল ট্রেন কিভাবে চলে সেটাই এখন দেখার ।