ডিজিটাল, ১২ নভেম্বর, কলকাতা:

বিশ্বস্ত সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই ওত পেতে বসেছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। বাইক চেপে আসতেই হাতেনাতে ধরা পড়লও দুজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার চন্ডিঘোষ রোডে। পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যেবেলা দুজন বাইক চেপে চন্ডিঘোষ রোড দিয়ে যাচ্ছিল, আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল।
সুব্রত মন্ডল (২৮ )জয়ন্ত হালদার (২৬) নামে দুজনকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। দুজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর অঞ্চলে। ধৃতদের কাছ থেকে দেশি ওয়ান শাটার বন্দুক পাওয়া গেছে। থানার পুলিশ আধিকারিক বলেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা অস্ত্র কেনাবেচা সাথে যুক্ত এবং অনেকদিন ধরেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে অস্ত্র কেনাবেচা করে আসছে। তাদের সাথে অস্ত্র কেনা বেচার এক বড় চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে । ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরোপ করা হয়েছে। রিজেন্ট পার্ক থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ এবং বিষয়টি তদন্ত করে দেখছে যে এদের পেছনে আর কারা কারা রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র