মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এআইসিটিই-এর ‘মেন্টর-মেন্টি’ প্রোগ্রামের অধীনে ‘মেন্টর ইনস্টিটিউট’ হিসাবে নির্বাচিত পশ্চিমবঙ্গের সাতটি কলেজের মধ্যে রয়েছে জেআইএস গ্রুপের তিনটি কলেজ। এই বিশেষ খেতাবটি দেওয়া হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য। জেআইএস-এর অন্তর্ভুক্ত কলেজ তিনটি হল গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিএনআইটি), নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (জেআইএসসিই)।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এআইসিটিই-এর দ্বারা পূর্ব ভারত থেকে নির্বাচিত মোট ১১টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি প্রতিষ্ঠানই পশ্চিমবঙ্গের।
জেআইএস গ্রুপের চারটি প্রতিষ্ঠান যথাক্রমে এনআইটি, জিএনআইপিএসটি, জেআইএসসিই এবং জিএনআইটি সম্প্রতি এনআইআরএফ-এর ‘৪’ নং র্যাঙ্ক অর্জন করার পর এই খেতাবটিও অর্জন করে অত্যন্ত গৌরবান্বিত।
এব্যাপারে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, “জেআইএস পরিবার সর্বদা সাফল্য এবং স্বীকৃতি অর্জনে প্রয়াসী, যা আমাদের ছাত্র-ছাত্রীদেরদের সমস্তরকম কর্মক্ষেত্রেই এগিয়ে যাওয়ার জন্য ও নিজেদের বিশেষ স্থান তৈরি করতে সাহায্য করবে। এই সাফল্য আমাদের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের বাবা-মায়ের সাহায্য ছাড়া সম্ভব হতনা যারা নিজেদের সন্তানের কেরিয়ারের গুরু দায়িত্ব দিয়ে আমাদের ওপর আস্থা রেখেছে।”
