শুভাবরি ওয়েবডেস্ক,27অক্টোবর,কলকাতা: ইতিহাসের পাতায় আমরা পড়েছি মিশরের মরুভূমি এবং পিরামিড। সেই পিরামিডের ভিতরে থাকা মমির কথা। দক্ষিণ কলকাতার পূর্ব পুটিয়ারি অঞ্চলের যুব সম্মিলনী ক্লাবের ৪৭ তম বছরে এবারের থিম ‘জীবন্ত মমি।’ প্যান্ডেলে ঢোকার মুখে রয়েছে বৃহৎ পিরামিড এবং তাকে জুড়ে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি।
কর্মকর্তাদের কথায় পিরামিডের ভিতরে রয়েছে মমির কফিন এবং তার ভেতরে রয়েছে মমি। ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা দেখতে পারবো যে মমিরা কখনো কখনো জীবন্ত হয়ে উঠতো। সেই জীবন্ত মমির ছোঁয়া পাওয়া যাবে এই পূজা প্যান্ডেলে। খুবই স্বল্প বাজেটের এই পূজা প্যান্ডেলের এর কৃতিত্ব শিল্পীকে দিচ্ছে ক্লাবের কর্মকর্তারা। দর্শকদের জন্য থাকছে একটি শো এর ব্যবস্থা যার মাধ্যমে তারা জীবন্ত মমিকে খুব সামনে দিয়ে দেখতে পাবে।
‘শুভাবরি শক্তি সম্মান ২০১৯’ এই অভিনব চিন্তাকে সম্মান জানিয়েছে। ২০১৯এর শক্তি সম্মান এর ‘সেরা ভাবনা’র পুরস্কার অর্জন করে নিয়েছে যুব সম্মিলনী ক্লাব। ক্লাবের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট চিত্রপরিচালক ডা. চন্দ্রগুপ্ত, কুকিং স্পেশালিস্ট শ্রীমতি মৌসুমী রায় সরকার।

কর্মকর্তাদের কথায় এই অভিনব চিন্তাকে দর্শকদের সামনে আনতে পেরে তারা অভিভূত এবং দর্শকদের তারা আনন্দ দিতে পারবেন এই বিশ্বাসটা তাদের মধ্যে অক্ষুন্ন।