শুভাবরি ওয়েবডেস্ক,27অক্টোবর,বৈশালী দে,কলকাতা: শহর জুড়ে আলোর উৎসবের তোড়জোড় চলছে জোর কদমে।

থিম এবং সাবেকিয়ানা মিলিয়ে শহরে ছোট বড় পুজোর সংখ্যা অসংখ্য।সেই রকমই মতিশীল স্ট্রিটের ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত পুজো কমিটির পুজোতে প্রতিবছরের মতো এবারও রয়েছে সাবেকিয়ানার ছোয়া।

আজ পুজোর উদ্বোধনের পাশাপাশি শুভাবরী ম্যাগাজিনের তরফে সেরা সাবেকিয়ানার ” শুভাবরী শক্তি সন্মান” পান এই পুজো কমিটি। উদ্বোধনে উপস্হিত ছিলেন কলকাতা মেয়র ইন কাউন্সিলর দেবাশিস কুমার।

৫৪ বছর ধরে চলে আসা এই পুজোর প্রতিবারই থিম পুজো বাদে সাবেকিয়ানার ওপর জোর দেওয়া হয় ,এবং মায়ের রূপে সাবেকিয়ানাকে ফুটিয়ে তোলা হয় বলে জানান পুজো কমিটির সভাপতি।