শুভাবরি ওয়েবডেস্ক,১০ অক্টোবর, কলকাতা:

পরিত্যক্ত বস্তু দিয়ে হস্তশিল্প আমরা বিভিন্ন প্রদর্শনীতে দেখে দেখে থাকি। কিন্তু ওষুধের ফেলে দেওয়া ফয়েল দিয়ে বিভিন্ন মূর্তি-ভাস্কর্য তৈরীর এক অপূর্ব নিদর্শন পাওয়া গেল কলকাতার ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এর ‘নিউ সাউথ গ্যালারি’তে।
পেশায় ভারতীয় রেলের কর্মচারী বিমান নাগ এই শিল্পী প্রায় ৩১ টি ভাস্কর্যের নিদর্শন নিয়ে প্রদর্শনী শুরু করলেন। ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। দেশে-বিদেশে অনেক গ্রুপ এক্সিবিশনে তিনি তার শিল্প প্রদর্শন করেছেন। কিন্তু একক প্রদর্শনী এই প্রথম।
আমাদের প্রতিনিধির মুখোমুখি হলেন শিল্পী বিমান নাগ:

https://youtu.be/Yaq0D757dlI