
শুভাবরি ওয়েবডেস্ক, 3 নভেম্বর, বৈশালী দে,কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম আ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এর উদ্যোগে আগামী ৬ নভেম্বর কলকাতায় হতে চলেছে আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। SRFTI-এর চারটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই উৎসব। উপস্হিত থাকবেন বুদ্ধদেব দাশগুপ্ত,আর বাল্কি, এ.কে বির, কৌশিক গাঙ্গুলী,অভিষেক শর্মা, পার্থ ঘোষ,রামা মারিণভ কোহেন,লি-ইউ-ফু, লোভিতা জে আর মরগান সহ অন্যান্য দেশ- বিদেশের সিনেমা বিশেষজ্ঞরা।
এবছর আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের ৫তম বর্ষ। এই উৎসবে বিজ্ঞান নিয়ে তৈরী করা বিভিন্ন সিনেমা সম্পর্কে আলোচনা করা হবে এবং সিনেমা বিভাগের ছাত্র-ছাত্রী ও নবাগত চলচ্চিত্র নির্মাতাদের বিজ্ঞান কেন্দ্রিক সিনেমা নিয়ে আলোচনার সুযোগ থাকবে।
এই চলচ্চিত্র উৎসবে এবার ভারত সহ অন্যান্য দেশে মোট ২০০ টি সিনেমা দেখানো হবে। এছাড়া ২টি ভারতীয় তথ্যচিত্র ‘মিশন মঙ্গল’ ও ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ দেখানো হবে এবং বিজ্ঞানীদের আলোচনা মূলক ‘ফাস্ট ইন্ডিয়ান সাইন্টিফিক সাউথ পোল এক্সপেডিশন ইন ২০০৯’ চলচ্চিত্রটি বিশেষভাবে দেখানো হবে।
