আগস্ট মাসের শেষ পর্যন্ত রাজ্যে জারি রয়েছে বিধি নিষেধ। এই বিধিনিষেধের মধ্যেও রাজ্য সরকার বেশকিছু ছাড়ের কথা ঘোষণা করেছে।
নবান্ন তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৭ আগস্ট থেকে রাজ্যে সাধারণ দর্শকদের জন্য খুলতে পারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা মিউজিয়াম মনুমেন্ট গুলি। তার সঙ্গে বিনোদন পার্ক ও খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেক্ষেত্রে ৫০ শতাংশের বেশি মানুষ একেবারে প্রবেশ করতে পারবেন না।
অন্যদিকে তথ্যপ্রযুক্তি ,কলকারখানা, মিল এসব ক্ষেত্রে উপস্থিতির হার বাড়িয়ে ১০০% করা হলো।
উল্লেখ্য রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ির বাইরে বেরোনো যাবে না। এবং এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচলের কোনো অনুমতি রাজ্য সরকার দেয়নি।
