ডা চন্দ্রগুপ্ত

১৯ তম পর্বের পর……

হাতে মাত্র দশ দিন। সকাল সন্ধ্যে তিন চারজন ছেলেকে একা লড়ে যাচ্ছে পুলক। ঐ ঘটনার পর পুলকের প্রধান সেনাপতি রৌনক একেবারে চুপ হয়ে গিয়েছে। বাকিগুলোর কি হয় সেটা চিন্তার বিষয়। পুলক এদের কিছুতে বোঝাতে পারছে না যে রাজনীতিতে চাপ সহ্য করার ক্ষমতা রপ্ত করতে হয়।

এত বছর পর ছাত্রদল কলেজ সংসদ দখল করার একটা সুযোগ পাচ্ছে। প্রগতিশীল দলের কাছে এই জয় একটা নিশ্চিত বুষ্ট আপ্। সেক্ষেত্রে দলেও পুলক চক্রবর্তী অনেক বেশি সমীহ আদায় করে নিতে পারবে।

পাশাপাশি অন্য চিন্তা ও রয়েছে পুলকের। লেবার পার্টি অথবা ছাত্র সংসদ কেউই খুব একটা কলেজ মুখো হচ্ছে না। প্রতি পক্ষের এই মুভমেন্ট চিন্তার, না স্বস্তির সেটা বুঝতে অসুবিধা হচ্ছে পুলকের। তবে পরশু নমিনেশন ফাইল হয়ে গেল হয়তো ক্লিয়ার ছবি একটা পাওয়া যাবে।

পুলককে অবাক করে দিয়ে নমিনেশনের দিল সকাল থেকে লেবার পার্টির ছেলেরা কলেজের বাইরেটা দখল নিতে শুরু করল। ছাত্র দলের রাজনৈতিক সংগঠন প্রগতিশীল দলের কিছু কিছু সদস্যও আসতে শুরু করেছে, তবে সেটা লেবার পার্টির তুলনায় অত্যন্ত কম।

ক্রমশ……..