শ্রেয়া ঘোষাল

সপ্তম পর্বের পর……

……. ভেরি পাওয়ারফুল। আধা ফিমেল আর আধা রেপ্টাইল। আরও কি বলতে যাচ্ছিলেন। হাত তুলে থামিয়ে দিলেন নুরী। যার পুরোনাম আমি জানিনা এখনও। রাস্তায় দেখলে এদের আলাদা নামের খোঁজও করিনা। হিজড়ে বলে এড়িয়ে যাই। এখন তিনি তার ডানহাত তুলে থামতে বলছেন আমাদের। হাতের মোটা আঙুলে ঝকঝক হীরে, পোখরাজ।

তিনি থামতে বললেন আর আমরা একদম চুপ করে গেলাম। আবছা বুঝতে পারলাম আমদের সমস্ত শরীর, মন আর ভাবনা দখল নিয়ে নিয়েছেন উনি। একিডনার কথা কেন বললেন অব্যক্তা? যার শরীর আধা আধি ভাগকরা ফিমেল আর রেপ্টাইলে। আধা ফিমেল কথাটা মনের মধ্যে ঘুরপাক খেতে খেতে কখন ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে গোটা ঘরে পাক খেতে শুরু করেছে।

অব্যক্তা, সুকোমল, অ্যানাবিস, নুরী সকলে গলে গলে মিশে যাচ্ছে ঐ ধোঁয়ায়। ধোঁয়া জমাট বাঁধছে। ঐ তোনাড়ু। সু এর পা চাটছে। সু নাড়ুর গলা থেকে লালকলারটা খুলে দিচ্ছে। জানালাকে খুলে দিল? আমি কি চিৎকার করে নিষেধ করছি? কেউ শুনছে না। খোলা জানলা দিয়ে ধোঁয়ার কুণ্ডলি হয়ে মিলিয়ে গেলে তো ওরা মিসেস বাসু। ইয়ে চায়েকা মাফিক পী লিজিয়ে। আরাম পাবেন নুরীর গলা পুরুষালি অথচ কি দরদী!

ক্রমশ…..