টিকাকরণের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৫ হাজার মানুষ কে টিকা দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে সেই বিনামূল্যে টিকাকরণ করার লক্ষ্যমাত্রা ১৫ হাজারের বেশি নিয়েছে জে আই এস গ্রুপ । সারা ভারতের জে আই এস গ্রুপের বিভিন্ন কলেজে টিকাকরণ করার পর আজ ডঃ সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স বৃহৎ টিকাকরণের আয়োজন করে জে আই এস গ্রুপ। আগামী ২৮ শে জুলাই পর্যন্ত এই টিকাকরণ চলবে বলে জানা গেছে সংস্থার পক্ষ থেকে।
ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তনী এবং তাদের পরিবারের জন্য এই টিকাকরণ কর্মসূচি নিয়েছে তারা। সংস্থার ডেপুটি ডাইরেক্টর শংকর বিশ্বাস বলেন শুধুমাত্র এখানকার সাথে যুক্ত মানুষই নয় আশেপাশের সমস্ত মানুষেরা এখানে বিনামূল্যে টিকা পাবেন। যারা জেআইএস গ্রুপের পক্ষ থেকে আয়োজিত টিকাকরণ কেন্দ্র থেকে নিয়েছেন তাদের জন্য আমরা দ্বিতীয় ডোজের ব্যবস্থা করে দেব। এছাড়াও যারা আমাদের এখান থেকে টিকা নেননি দ্বিতীয় রোজার সময় তারাও আমাদের কাছ থেকে টিকা নিতে পারবেন।
ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাস করতে ক্লান্ত হয়ে পড়েছে, যদি সম্পূর্ণ টিকাকরণ করার পর ছাত্রছাত্রীরা যখন অনলাইন ক্লাস শুরু হবে তখন যাতে তারা সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পারেন তার জন্য আমরা আরও টিকাকরণ কে জোরদারভাবে করছি জানান শংকর বাবু।
আজ এখানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর এর বিধায়ক অদিতি মুন্সি, কলেজের প্রিন্সিপাল ডক্টর ওম প্রকাশ শর্মা, কলেজের ডিরেক্টর ডক্টর অরুণ বরুণ সমাদ্দার এবং ট্রাস্টি অমৃত সিং।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি তার থেকে বেশি যদি মানুষ টিকা নিতে চান তাহলেও তার সম্পূর্ণ বিনামূল্যে আমরা সবাইকে টিকা দেবো। আগামী দিনে কে জেআইএস গ্রুপের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সেখানেও আমরা টিকাকরণ কর্মসূচি চালু করব। তারা আরো জানান যদি কোন ইনস্টিটিউট আমাদের সাথে যুক্ত হয়ে তাদের ওখানে টিকাকরণের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা আমাদের হাত বাড়িয়ে দেব।