ডিজিটাল ; ২০ মার্চ: অবশেষে সাফল্য এল রিজেন্ট পার্ক থানার। সদ্য ঘটিত ১৮ তারিখ দোলের দিন গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সুজিত মালিককে গ্রেফতার করলেন রিজেন্ট পার্ক থানার পুলিশ।
থানা সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল থেকে গতকাল ১৯ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। ১৮ তারিখ ঘটনাটি ঘটার পর সে পালিয়ে যায় এবং বিভিন্ন সূত্র ধরে সুজিত মালিক কে প্রায় ১২ ঘন্টা পর আটক করে পুলিশ।
সূত্রের খবর, সুজিত মালিকের বিরুদ্ধে পুলিশ ৩০২ ধারা এবং তার সাথে অস্ত্র আইনে মামলা রুজু করেছে।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে বন্দুক দিয়ে সেই গুলি করেছিল তার খোঁজ চলছে। এছাড়া এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়েও খোঁজ করছে পুলিশ।
রবিবার তাকে আদালতে তোলা হলে সুজিত মালিককে আগামী ৩০ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

ছবি: প্রতীকী