ধ্রুব দে

সপ্তম পর্বের পর…..

তবে গেট ডিঙিয়ে মিতু রাস্তায় নামবে ভাবেনি কেউ! অশোকও ভাবেন কখনও। ভেতর বাড়ি ছেড়ে বাইরে বড় আসে না মিতু। তাই বলে গেট আলগা রাখবে, খিল তুলবে না? যেই খুলুক তার মনে রাখা উচিত বাড়িতে বাচ্চা আছে। স্থির হয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল অশোক। আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে মিতুর দিকে। খালি পা, দুলে দুলে এগিয়ে আসছে ও। ধুলো

ওড়া পথ, এবড়োখেবড়ো। কোথাও ইট, কোথাও সুরকি মাথা তুলে আছে। হোঁচট খেয়ে পড়লে নাক মুখ থেঁতলে যাবে।

একসময় সম্বিত ফিরল অশোকের। মনে মনে বলে, এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছি কেন? বুঝতে পারে, তার এগিয়ে যাওয়া দরকার, দৌড়ে ওকে ধরা দরকার। সত্যিই দৌড় লাগল অশোক, পড়িমরি দৌড়। কাছে আসতে ঝাঁপিয়ে পড়ল মিতু। কোনোক্রমে নিজেকে সামলে দুহাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরে অশোক কোলে তুলে নিল। মিতুর কী খিলখিল হাসি। অশোকের সব রাগ জল হয়ে গেল। আশঙ্কার মেঘ ঘাম হয়ে গলগল করে ঝরতে লাগল সমস্ত শরীর বেয়ে। মিতুর পায়ের পাতায়, পায়ে হাত বুলিয়ে দেয় অশোক। পরখ করার চেষ্টা করে কোথাও চোট পেয়েছে কিনা।

ক্রমশ……