পপি পারমিতা ( ঢাকা, বাংলাদেশ)

১ম পর্বের পর…..

পারুলের দীর্ঘদিনের অভ্যেস হচ্ছে ঘুম থেকে জেগেই খালি পেটে দু’গ্লাস পানি পান করার। প্রথম গ্লাসের পানি হবে কুসুম গরম, সঙ্গে এক চা চামচ মধু। সেদিন পারুল চা চামচটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখছিল। মিটি মিটি হাসছিল।

হাসছো। কৌতুহলী

হয়ে

তুমি একা একা অমন কী ভাবছ আর বলেছিল রতন।

দেখছি, চামচের এক পাশে আমি উল্টো, আবার অন্য পাশে আমি সিধে। মানে?

তুমি কখনো চামচ হাতে নিয়ে নিজের ছবি দেখেছ?খেয়াল করে দেখো।

পারুল এখন হাতের চামচটি একবার এপাশ

আরেক বার ওপাশ করছে, নিজেকে দেখছে।

জানো রতন, সব মানুষই আসলে দুজন আমি। সবাই যাকে দেখে, সে হচ্ছে পোশাকি আমি। আর ভেতরের আমিকে দেখতে পায় শুধু প্রিয় মানুষটি।

পারুল তখন কথাটা শেষ করেই পানিতে মধু মিশিয়ে খেতে শুরু করে সেটি। রতনের দিকে আর একটি বারও ফিরে তাকায় না। পারুল খুবই স্বাস্থ্য সচেতন। নিজের নিয়ম ভঙ্গ করেনি কখনো। খুবই সচেতন। জীবনের প্রতিটি ক্ষেত্রে। রতন কি কোনো দিনও পেরেছিল পারুলকে অসচেতন অবস্থায় ধরতে? হ্যাঁ পেরেছিল তো। ওই যে, পারুল একটি কথা বলেছিল, শুধু প্রিয় মানুষটিই দেখতে পারে ভেতরের আমিকে।

ক্রমশ……